আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

ছবি : সংগৃহীত।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন তালেবান সরকারের এক কর্মকর্তা। 

এর আগে এক স্থানীয় বাসিন্দা জানান, এই সহিংসতায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে।

খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান বলেন, তাখার প্রদেশের চাহ আব জেলায় একটি স্বর্ণখনি উত্তোলনকে ঘিরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মানবিক ও আর্থিক উভয় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাটি তদন্ত করতে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধিদল তাখারে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা চাহ আব-এ—যা তাজিকিস্তান সীমান্তঘেঁষা একটি গ্রামীণ এলাকা—কেউ নিহত হয়েছে কি না বা ঠিক কখন এই সহিংসতা শুরু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

একজন বাসিন্দা এএফপিকে জানান, অন্য প্রদেশ থেকে আসা খনিশ্রমিকদের ‘উত্ত্যক্ততার’ কারণে সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে, যখন যে এলাকা থেকে স্থানীয়দের পানীয় জল সরবরাহ হতো, তা খনি শ্রমিকরা ধ্বংস করে দেয়।

নিরাপত্তা উদ্বেগের কারণে সোমবার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, স্থানীয়রা পাথর ও লাঠি নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

ওই বাসিন্দা জানান, একাধিক মানুষ নিহত হয়েছে এবং এরপর থেকে খনি শ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সোনার পাশাপাশি আফগানিস্তানে মার্বেল, খনিজ, রত্নপাথর ও কয়লা খনন করা হয়।

২০১০ ও ২০১৩ সালের যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, আফগানিস্তানের পাথুরে ভূপ্রকৃতির নিচে চাপা থাকা তামা ও লিথিয়ামসহ নানা সম্পদের মূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার।

তালেবান সরকার দেশের নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে এবং বিদেশি সাহায্য কমে যাওয়ার প্রেক্ষাপটে ভূগর্ভস্থ সম্পদ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ রাজস্বধারা নিশ্চিত করতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২