চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে

ছবি : সংগৃহীত।

এক সপ্তায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ভারত সীমান্ত থেকে ২১ লাখ ৩ হাজার ৩০০ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে। গত ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত অভিযান চলাকালীন দর্শনা আইসিপি, সুলতানপুর, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর ও ঝাঁঝাডাঙ্গা বিওপি এলাকার সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী রবিবার (১২ অক্টোবর)  দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৬ বিজিবি ব্যাটালিয়ন সম্প্রতি পরিচালিত একাধিক সফল অভিযানে তাদের পেশাদারিত্ব ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে। 

গত ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলমান অভিযানে তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করেছে। এগুলোর মধ্যে রয়েছে, ২২ গ্রাম হেরোইন, ৪৯ বোতল মদ, ২১ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৫০ টি টেপেনটাডল ট্যাবলেট, ১ হাজার ৩১৫ টি নেশা জাতীয় ট্যাবলেট, ৭৪ বোতল ফেন্সিডিল, ৩৩টি ভারতীয় শাড়ী যার বাংলাদেশী মূল্য ১১ লাখ ৬০ হাজার টাকা, ১৫ কেজি ও ৪৮৫ কেজি ভারতীয় পেঁয়াজ বীজ ও ২ টি ভারতীয় ছাগল। জব্দ করা পণ্যের মূল্য  ২১ লাখ ৩ হাজার ৩০০ টাকা।

চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং সম্ভাব্য অনুপ্রবেশ স্থান সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সীমান্ত এলাকাকে মাদক ও অবৈধ চোরাচালানমুক্ত রাখার জাতীয় প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২