নাটোরে শিশু ধর্ষণ: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ছবি: সংগৃহীত।

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে সদর উপজেলার মদনহাট গ্রামে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন একই গ্রামের শরিফুল। পরে রাস্তার পাশের একটি ঘাসের জমিতে নিয়ে গিয়ে সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান।

ঘটনার পর স্বজনরা প্রথমে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে বুধবার (৩ জুন) রাতে শিশু ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শরিফুলকে একটি গাছের সাথে বেঁধে গণপিটুনি দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফুসকা ব্যবসায়ী শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ এ ঘটনায় ব্যবস্থা নিয়েছে এবং নির্যাতিত শিশুকে উন্নত চিকিৎসার জন্য নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২