ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।

আবেদনে তিনি অভিযোগ করেন, ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকা আমদানি বন্ধ করে দেন। তার নির্দেশে স্বাস্থ্য উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে সহযোগিতা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, টিকা আমদানি বন্ধ থাকায় দেশে জন্ম নেয়া হাজার হাজার শিশু হাম ও রুবেলার টিকা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে ৫০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আবেদনে আরও বলা হয়, শিশু মৃত্যুর দায় বর্তমান সরকারের ওপর বর্তালেও প্রকৃত দায় ড. ইউনূস সরকারের। শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া না হলে দেশের কোনো শিশু নিরাপদ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

ড. ইউনূস ছাড়া বাকিরা হলেন, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২