বিশ্বকাপ নিশ্চিত করল কানাডা

ছবি সংগৃহীত।

 ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা ক্রিকেট দল। গতকাল কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে আমেরিকার প্রতিনিধিরা।

বাহামাসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। কালিম সানা ও শিবম শর্মার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় বাহামাসের ইনিংস। দুজনই শিকার করেন ৩টি করে উইকেট। জবাবে, দিলপ্রীত বাজওয়ারের ১৪ বলে অপরাজিত ৩৬ রানের ঝোড়ো ইনিংসে মাত্র ৫.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় কানাডা।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে কানাডা। তাদের বাকি রয়েছে আর মাত্র একটি ম্যাচ।

গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল কানাডা। এবারের বাছাইপর্বেও তারা ছিল অন্যতম ফেবারিট। নিখিলস কিরটনের নেতৃত্বাধীন দলটি তাদের অভিযানের প্রথম ম্যাচে বারমুডাকে ১১০ রানে হারায়। তারপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে এবং প্রথম দেখায়ও বাহামাসকে ১০ উইকেটে হারিয়ে একের পর এক জয় তুলে নেয়।

আগামী বছর উপমহাদেশে (ভারত ও শ্রীলঙ্কা) হবে ছেলেদের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কানাডা এরই মধ্যে ২০ দলের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিশ্চিত।

এ ছাড়া আরও ৭টি দল আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠে আসবে ৭টি দল। দুটি দল ইউরোপ থেকে (৫-১১ জুলাই), দুটি আফ্রিকা থেকে (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর এবং তিনটি এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে (১-১৭ অক্টোবর) নিশ্চিত করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২