ইউক্রেনকে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা দিলো কানাডা

ছবি : সংগৃহীত।

কানাডা ইউক্রেনকে ১.৮ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) কানাডা সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ২.৫ বিলিয়ন ক্যানাডিয়ান ডলার (১.৮ বিলিয়ন ডলার) অর্থনৈতিক সহায়তা প্যাকেজ সহায়তার ঘোষণার মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।

আনাদোলুর খবরে বলা হয়, দেশটির হ্যালিফ্যাক্সে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে দেখা করেন জেলেনস্কি এবং তখনই কানাডিয়ান প্রধানমন্ত্রী এই আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এরপর জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন।

এর অন্যতম লক্ষ্য রাশিয়ার সাথে যুদ্ধের অবসান ঘটানো। কার্নি সাংবাদিকদের বলেন, ‘শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য এটিই উপযুক্ত সময়। জেলেনস্কির নেতৃত্বে একটি ন্যায্য এবং স্থায়ী শান্তির সম্ভাবনা রয়েছে।’

কার্নির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, শুক্রবার দুই নেতা টেলিফোনে কথা বলার পর তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তারা চলমান শান্তি আলোচনার সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

এ সময় কানাডার প্রধানমন্ত্রী কার্নি ইউক্রেনের জনগণের জন্য ন্যায্য এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে জেলেনস্কির অব্যাহত প্রচেষ্টা এবং রাশিয়ার আগ্রাসনের মুখোমুখি হওয়ার সময় ইউক্রেনীয় জনগণের সাহসের প্রশংসা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২