রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

ছবি : সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। 

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার (১০ ডিসেম্বর) সিইসির জাতির উদ্দেশে একটি ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন ও বেতার। ভাষণটিতে ভোটের তফসিল অন্তর্ভুক্ত থাকবে, যা পরবর্তীতে প্রচার করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাচন নিয়ে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণার রেকর্ডিং হতে পারে।

তিনি জানান, গণভোট বিষয়টি সংযুক্ত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরেক দফা সংশোধন এনে অধ্যাদেশ জারি করা হয়েছে। এছাড়া স্থগিত হওয়া কোনো প্রতীক এবারের ব্যালটে থাকবে না।

এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট গঠন করলেও এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি নাগরিক। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা বাড়তে পারে। এবার ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস, জানালেন স্ত্রী

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি

নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা

চার দিনে রেমিট্যান্স এলো ৫৫৯৭ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি হেফাজতের

হাম ও উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব: মির্জা ফখরুল

খালি পেটে চা-কফি নাকি পানি, কোনটি পান করা যাবে?

১০

হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

১১

নতুন সাইবার প্রতারণা ‘এসএমএস পাম্পিং’

১২