বেনাপোলে বাস চলাচল বন্ধ

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে অতিরিক্ত অর্থ দিয়ে বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে। বিশেষ করে ভারত ফেরা যাত্রীরা বেনাপোল এসে পড়ছেন চরম দুর্ভোগে।

প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক শ্রমিকদের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় বাস চলাচল বন্ধ রেখেছে ঢাকা, যশোর পরিবহন মালিক সমিতি। এদিকে সোমবার (২৫ নভেম্বর) থেকে সাতক্ষীরা-নাভারন-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ রাখে মালিক-শ্রমিকরা।

প্রতিবাদে শুক্রবার রাত থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। মধ্যরাতে যাত্রীদের চার কিলোমিটার দূরের টার্মিনালে নামিয়ে দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের। 

যাত্রীরা বলছেন, রাত দেড়টা অথবা ২টার দিকে গাড়ি আসছে যাত্রীদের নিয়ে। সেই যাত্রীদের কাছে পাসপোর্ট, অর্থ, ডলার ও অন্য দামি পণ্য থাকতে পারে। দূরপাল্লার বাস বন্ধ থাকলে সেগুলোর দায়িত্বই বা কে নেবে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. নাজীব হাসান বলেন, তারা (পরিবহন মালিক-শ্রমিক) কেন ধর্মঘট ডেকেছে, আমরা ওয়াকিবহাল নই। তাদের কোনো কিছু বলার থাকলে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে পারে। নৌ-পরিবহন উপদেষ্টার নির্দেশে এটা করা হয়েছে। তার নির্দেশনা ছাড়া আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। পৌর টার্মিনাল থেকেই যাত্রী ওঠাতে হবে এবং নামাতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২