চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। 

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেগুন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হয়। সংঘর্ষের মুহূর্তেই প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কারে থাকা পাঁচজনের মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদি হাসান বলেন, বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২