বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত।

চলতি অর্থ বছরে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মানবসম্পদ গঠনে সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে। দেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন নয়, শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানোও জরুরি। এ লক্ষ্যে কারিকুলাম ও সিলেবাস আরও যুগোপযোগী করা হচ্ছে। 

অতীতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা হলেও তা জিডিপির অনুপাতে সন্তোষজনক ছিল না উল্লেখ করে শিক্ষামন্ত্রী  আ ন ম এহসানুল হক মিলন বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই শিক্ষাখাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন হয়। খাদ্যের বিনিময়ে তিনি শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তীতে টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছিলেন। তিনি মেয়েদের উপবৃত্তি দিয়েছিলেন। বিগত বিএনপি সরকারের শাসনামলে শিক্ষা খাতে সবচেয়ে বেশী সুন্দর পরিবেশ বজায় ছিলো। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২