বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমার

ছবি : সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও স্পেনের মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। একই সঙ্গে তিনি স্বপ্ন দেখেছেন সেই ম্যাচে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করার। প্রতিবেদন এমএসএন ও ইয়াহু স্পোর্টসের। 

তবে ৩৪ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। বিশেষ করে সৌদি ক্লাব আল হিলালে থাকার সময় তিনি বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন।

তবুও স্বপ্ন দেখছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সাংবাদিক ব্রুনো ফর্মিগার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক কথোপকথনে নেইমার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও স্পেনের মুখোমুখি হওয়ার কথা বলেন এবং ব্রাজিলের ৩-১ ব্যবধানে জয় কল্পনা করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখা দিলে নেইমার সংক্ষেপে বলেন, ‘স্বপ্ন তো দেখতেই হয়, তাই না?’

এদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, শুধুমাত্র খ্যাতির ভিত্তিতে কাউকে দলে নেয়া হবে না। তিনি বলেন, নেইমার সম্প্রতি উন্নতি করেছেন এবং সান্তোসে নিয়মিত খেলার সুযোগ পাওয়ায় তাকে প্রশংসাও করেছেন। তবে বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে খেলোয়াড়কে অবশ্যই পুরোপুরি ফিট থাকতে হবে এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে।

সান্তোসে ফিরে কিছু ঝলক দেখালেও নেইমারের ফিটনেস নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে। গত দুই মৌসুমে বারবার চোটে পড়ায় তার ধারাবাহিকতা ব্যাহত হয়েছে।

এদিকে ব্রাজিল জাতীয় দলে এখন একাধিক তরুণ আক্রমণভাগের খেলোয়াড় নিয়মিত জায়গা করে নেয়ায় নেইমারের জন্য দলে ফেরা আরও কঠিন হয়ে উঠেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

২

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৩

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৪

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৬

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৭

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১০

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

১১

হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর

১২