টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

টাঙ্গাইলের দেলদুয়ারে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) সকালে উপজেলার লাউহাটী ইউনিয়নের স্বল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদী সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি দেলদুয়ার থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এবিষয়ে দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বৃদ্ধি,চুয়াডাঙ্গার অধিকাংশ পাম্পে তেল দেওয়া বন্ধ , ভোগান্তিতে চালকরা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

১১

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

১২