চট্টগ্রামে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের বাইরে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক।

তিনি জানান, হাসপাতালের পূর্ব গেটের দেয়ালের পাশে একজন ভাসমান ও অসুস্থ লোক পড়েছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পাঁচলাইশ থানার চমেক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। কয়েকজন পথচারী তাকে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভাসমান জীবনযাপন করছিলেন এবং অসুস্থ ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, হাসপাতালের পূর্ব গেটের দেয়ালের পাশে একজন ভাসমান ও অসুস্থ লোক পড়েছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে চমেক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। 

তিনি বলেন, মরদেহটি হাসপাতালে এনে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২