পাবনায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; আটক ২

ছবি : সংগৃহীত।

পাবনা পৌর সদরের শালগাড়িয়া  সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা'র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) রাত দশটার দিকে নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফসা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে সে তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে শিশু হাফসা কে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে নানার বাড়ির পাশে বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল ছিল বলে জানায স্থানীয়রা।

ওসি আরো জানান, পুলিশের প্রাথমিক ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২