বকেয়া বেতনের দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজিপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে পুলিশ।

জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে টানা তিনদিন ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সোমবার রাত সাড়ে দশটার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২