সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারেও মানবসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপের পক্ষ থেকে গরিব,অসহায় ও দু:স্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতে কাতর অনেক দরিদ্র পরিবারই নতুন কম্বল পেয়ে খুশি।শীত নিবারণে কম্বল পেয়ে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন।বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কে.এম আমিনুল ইসলাম হেলাল।স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কে,এম আব্দুল মজিদ,সহকারী অধ্যাপক বেলাল হোসেন,এস এম ফারুক হায়দার,হারুন অর রশিদ,শাহিদুল ইসলাম,তুষার তালুকদার,নাজমুল হুদা,রাজু আহমেদসহ অনেকে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মত কোন বস্ত্র নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টাই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। 

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দরিদ্র অসহায় মানুষের জন্য শীত নিবারণে  কিছুটা হলেও লাঘব হবে।সমাজের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেরা খুশি।ভবিষ্যতেও আমরা এভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই।

বক্তারা আরও বলেন,সমাজের বিত্তবানদের এমন মানব সেবামুলক কাজে এগিয়ে আসা উচিত।"প্রিয় সলঙ্গার গল্প" সংগঠন সব সময়ই সামাজিক কাজ ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে।সংগঠনের এমন অনেক মানবিক উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে।কম্বল বিতরণসহ সংগঠনের অনেক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২