‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন দীঘি-বাপ্পারাজ

ছবি: সংগৃহীত।

ঢালিউডে আলোচিত সিনেমা ‘জংলি’র সাফল্যের পর নতুন ছবি ‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। আগামী ঈদুল আজহাকে সামনে রেখে সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে।

গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হয় ‘বিদায়’ সিনেমার শুটিং। প্রাথমিকভাবে চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে শুটিং শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদেই ছবিটি মুক্তির সম্ভাবনা প্রায় চূড়ান্ত।

সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ অংশের কাজ এখনও বাকি রয়েছে বলে জানিয়েছেন দীঘি। বিশেষ করে মালয়েশিয়ায় কয়েকটি দৃশ্যের শুটিং এবং একটি গানের দৃশ্য ধারণ এখনো সম্পন্ন হয়নি।

এ বিষয়ে দীঘি বলেন, শিগগিরই নতুন শিডিউল চূড়ান্ত হবে। তিনি জানান, ‘বিদায়’ একটি ব্যতিক্রমধর্মী গল্পনির্ভর সিনেমা। তার ভাষায়, এমন গল্পে আমাদের দেশে খুব কম কাজ হয়েছে। দর্শক শুধু দেখেই শেষ করবেন না, বরং সিনেমার আবেগ ও গল্প তাদের মনে থেকে যাবে।

তিনি আরও বলেন, সিনেমাটিতে জীবনের বাস্তবতা, আবেগ এবং দর্শকের নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। এমন একটি কাজের অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং আশা প্রকাশ করেন, দর্শক পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।

জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে একক কোনো নায়ক নেই; বরং গল্পকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো অভিজ্ঞ শিল্পীরা।

এদিকে ‘বিদায়’-এর পাশাপাশি দীঘি আরও একটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। নির্মাতা সুমন ধরের পরিচালনায় একটি ওয়েব সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও আসন্ন ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২