ইতালিতে বাংলা প্রেস ক্লাব ভেনিস-এর আত্মপ্রকাশ

ছবি সংগৃহীত

ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করল বাংলা প্রেসক্লাব ভেনিস নর্দ ইতালি। ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এই সংগঠনের। 

ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এই সংগঠনের। আগামীতে নর্দ ইতালিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট ও অনলাইন মিডিয়া কর্মীদেরও সংযোজন করা হবে এই ক্লাবে।ভেনিসের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে কমিউনিটির সকল নেতৃবৃন্দদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এই সংগঠনের শুরু হয়। 

দীর্ঘদিন ইতালিতে সংবাদকর্মী হিসেবে কাজ করা কর্মীদের নিয়ে বাংলা প্রেস ক্লাব ভেনিস গঠিত করা হয়েছে। সময় টেলিভিশন ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানকে সভাপতি, এনটিভি ইউরোপের ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক, আইওন টিভির ভেনিস প্রতিনিধি সজীব আল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক,কুমিল্লার কাগজ-এর ইতালি প্রতিনিধি মোখলেস রহমানকে অর্থ সম্পাদক, মিলান বার্তার ভেনিস প্রতিনিধি জাকির হোসেনকে প্রচার সম্পাদক ও টিভি ওয়ান ইউকের ভেনিস প্রতিনিধি নাসরিন আক্তারকে মহিলা সম্পাদিকা করে আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং উপস্থিত সকলের সম্মুখে পরিচয় করিয়ে দেওয়া হয়। 

খুব শিঘ্রই ইতালি নর্দের সকল শহরের সংবাদকর্মীদের নিয়ে একটি সুন্দর অভিষেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা প্রেসক্লাব ভেনিস নর্দ ইতালির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দরা।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১১

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২