অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি: সংগৃহীত।

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে আজ প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরেছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে ৫ উইকেটে ৯৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

১৫০ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের ব্যাট থেকে এসেছে ৬ রান। আর ডাক মেরে সাজঘরে ফিরেছেন অধিনায়ক আকবর।

৭ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন আবু হায়দার রনি। তার এই ইনিংস শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন নিয়েছেন ৩ উইকেট।

বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম ওভারেই দুটি ওয়াইডসহ মোট ২৪ রান দেন। অবশ্য ওপেনার জ্যাক উডকে ফেরান এই বাঁহাতি। পরের ওভারে চার ছক্কা হজম করে মোট ২৫ রান দেওয়া স্পিনার মোসাদ্দেক হোসেন বশিস্টোকে ফেরান ড্রেসিংরুমে। এরপর আর অস্ট্রেলিয়ার উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। আবু হায়দার তৃতীয় ওভারে ১৮ রান দেন, যা ইনিংসে সবচেয়ে কম রানের ওভার। পঞ্চম ওভারে হাবিবুর রহমানকে পাঁচ ছক্কা ও এক চারে মোট ৩৪ রান তোলেন ক্রস। শেষ ওভারে পেসার আবু হায়দার দেন ২৮ রান।

সেমিফাইনালের টিকিট কাটা অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারায় পাকিস্তান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২