চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

ছবি সংগৃহিত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে প্রায় সোয়া এক ঘণ্টা পর ১১টায় খেলা শুরু হয়। 

এতে খেলা দেখার জন্য অপেক্ষায় থাকা ক্রিকেটপ্রেমীরা কিছুটা হতাশ হন। তবে খেলা শুরু হওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা সেই হতাশা আরও বাড়িয়ে তোলে।

আগের দিনের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায়। ব্যক্তিগত ৬০ রানে অপরাজিত থাকা বাংলাদেশ অধিনায়ক দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন। ব্লেসিং মুজারাবানির বলে ফাইন লেগে ভিক্টর নুয়াইসির হাতে ধরা পড়েন শান্ত। এদিন নিজের স্কোরের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি তিনি।

শান্তর বিদায়ের কিছুক্ষণ পরই মেহেদী হাসান মিরাজও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন। ১৫ বলে ১১ রান করা মিরাজকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন মুজারাবানি। পরের ওভারেই তাইজুল ইসলাম মাত্র ১ রান করে এনগারাভার শিকার হন। 

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৭ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেছে এবং তাদের লিড দাঁড়িয়েছে ১৪৭ রানের। জাকের আলী ৩৬ এবং হাসান মাহমুদ ৮ রানে ব্যাট করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২