পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।  

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ এবং চোরাই দুটি গরু নিয়ে যায় বিএসএফ। এসময় আনোয়ারের সঙ্গীরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যান।  

বিজিবি জানায়, বিএসএফের দাবি, বটি ও বাঁশের লাঠি দিয়ে বিএসএফের ওপর হামলা করায় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ।  

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

১

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

২

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

৩

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

৪

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৫

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৬

কমলো সোনার দাম

৭

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৯

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

১০

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

১২