ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল

ছবি সংগৃহিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে ২ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল।

বুধবার ইংলিশদের বিপক্ষে সুপার ওভারে দারুণ এক জয় তুলে নিয়ে মেয়েরা গড়লো নতুন ইতিহাস। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও জিতেছিল তারা।

বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। তার ওভারের শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। মূল ম্যাচেও ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন সাদিয়া। আনিসা আক্তার উইকেট নিয়েছিলেন ৩টি।

আগামী ১৮ই জানুয়ারি শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। ফাইনাল হবে ২রা ফেব্রুয়ারি। বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।   


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২