শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত ।

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হয়। এরপর দুপুর ১২টার দিকে প্রতিবাদ মিছিল বের করে তারা। শহরের বিভিন্ন অংশ ঘুরে সে মিছিল পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে।

ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুলের সঙ্গে আগুনে জ্বালিয়ে দেয়া হয় সেই সাইনবোর্ড।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশ বাহিনী ভিসা সেন্টার ঘিরে ফেলে। এদিন উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচির জেরে আগে থেকেই বন্ধ করে দেয়া হয় ভিসা সেন্টার। তারপরেও সংগঠন দুটির তরফে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা সেন্টারে পুলিশের সঙ্গে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় যতদিন বাংলাদেশের হিন্দু ও হিন্দুদের মন্দিরের সুরক্ষিত না থাকবে ততদিন বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়া হয় ভিসা সেন্টারে কর্তব্যরত কর্মীদের।

এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভারতীয়দের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১২