আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ছবিঃসংগৃহীত

ভূমিকম্পের ফলে দুর্যোগ কবলিত আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এ পর্যন্ত ১৪০০-এর অধিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া ৩ হাজারের বেশি আফগান নাগরিক গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছানো ও হস্তান্তর করা হবে। ত্রাণ সামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্‌ কোম্পানী লিমিটেড ও প্রাণ-আরএফএল একযোগে কাজ করছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরেও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রেরণ করা হয়েছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

২

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৩

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

৪

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

৫

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

৬

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

৭

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৮

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৯

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

১০

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

১১

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

১২