বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ে

-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যেভাবে জিতেছে বাংলাদেশ, তাতে জোর হাওয়া লেগেছে আত্মবিশ্বাসের পালে। ওয়ানডের মতো চট্টগ্রাম থেকে টি-টোয়েন্টি সিরিজের শিরোপাও এখন ঘরে তোলার পালা। বাংলাদেশের চোখ এখন সেদিকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) মাঠে নামবে স্বাগতিকরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

প্রথম ম্যাচে জয়ের রেশ কাটেনি এখনও। আজ তাই অনুশীলন করেনি বাংলাদেশ। বৃষ্টিস্নাত দিনে কিউইরা নিজেদের ঝালিয়ে নিয়েছে চট্টগ্রামের ইনডোরে। তাদের সামনে বিলাসিতার সুযোগ নেই। জিততেই হবে, নয়তো হারাতে হবে সিরিজ। ওয়ানডের পর টি-টোয়েন্টির সিরিজও হাতছাড়া করতে চায় না সফরকারীরা। তারা তাই মরণকামড় দিতে চাইবে।

বাংলাদেশ নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। চেনা কন্ডিশন, চেনা মাঠ।, চেনা দর্শক। এসবের সঙ্গে আছে প্রথম ম্যাচের রেকর্ড গড়া জয়। সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে। ফিল সিমন্সের শিষ্যরা নিশ্চয়ই শেষ টি-টোয়েন্টিকে অলিখিত ফাইনালে রূপ দিতে চাইবেন না।

বাংলাদেশ দলে চোটের সমস্যা নেই। উইনিং কম্বিনেশন না ভাঙলে সম্ভাবনা নেই একাদশে পরিবর্তন আসার। আর সিরিজ জয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কেউই চাইবে না এক্সপেরিমেন্ট করতে।

চট্টগ্রামের ব্যাটিং পিচে দর্শকরা আবারও ঝড় দেখার অপেক্ষায়। চট্টগ্রামের আবহাওয়া দিচ্ছে প্রাকৃতিক ঝড়ের শঙ্কা। বৃষ্টি মাড়িয়ে খেলা মাঠে গড়ায় কি না, তা নিয়ে শঙ্কা আছে। অবশ্য ক্রিকেটের সৌন্দর্যই তো অনিশ্চয়তা।

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২