এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ

যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। লড়াইটা সাধারণ নয়, জিতলে ইতিহাস গড়বে বাংলাদেশ। পাবে হকি বিশ্বকাপে খেলার টিকিট। এমন সমীকরন নিয়ে ওমানের রাজধানী মাসকটে থাইদের ৭-২ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো হকি বিশ্বকাপ নিশ্চিত করেছে টাইগার যুবরা। 

বিশ্বকাপে জায়গা পেতে ষষ্ঠ স্থানের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। যেই লক্ষ্য এই জয়ের সুবাদে পূরণ হয়ে গেছে। এই জয়ে বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচে হারলেও ষষ্ঠ হবে। অর্থাৎ যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

আগামী বছর স্বাগতিক ভারতসহ যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরিই তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দলের মধ্যে একটি এখন বাংলাদেশও।

মাসকাটে ১০ দল নিয়ে জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে খেলা শুরু হয় ২৬ নভেম্বর। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও ১–১ ড্র চীনের সঙ্গে। তারপর আজ এল প্রত্যাশিত জয়। যেই জয়ের সুবাদে প্রথমবার যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২