ভারত ও ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের সিনিয়র পর্যায়ের খেলা মঙ্গলবার শুরু হয়েছে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে।

ভালো-মন্দের মিশেলেই শুরু হয়েছে বাংলাদেশের শাটলারদের মিশন। মঙ্গলবার হওয়া প্রথম রাউন্ডের পুরুষ এককের ৬টি ও দ্বৈতে একটি খেলাতে অংশ নিয়েছিল বাংলাদেশ। জিতেছে এককের তিনটিতে।

খন্দকার আবদুস সোয়াদ ২-০ সেটে হারিয়েছেন ভারতের লোকেস বাবু রমেশকে। প্রথম গেমে সোয়াদ জিতেছেন ২১-১৩ পয়েন্টে, দ্বিতীয় গেম জিতেছে ২১-১৪ পয়েন্টে। আল আমিন জুমার ৩-১ সেটে হারিয়েছেন ইংল্যান্ডের ওয়াঙ্গ ইহ্যাঙ্গকে। প্রথম দুই গেমে দুইজন জিতলে তৃতীয় গেমে খেলা নিষ্পত্তি হয়। তৃতীয় গেম ১৭-৭ পয়েন্টে জিতেছেন বাংলাদেশের জুমার।

রবিউল ইসলাম রিপন ৩-১ সেটে হারিয়েছেন উগান্ডার কেনেথ কমোর্টকে। আবদুর রাহিম সাকিব ২-১ সেটে হেরেছেন থাইল্যান্ডের প্যাটচারা কিটের কাছে, সিফাত উল্লাহ ৩-১ সেটে হেরেছেন ভারতের চারান নায়েকের কাছে, সোলায়মান আকিব ২-০ সেটে হেরেছেন ভারতের সুরিয়া কিরানের কাছে।

পুরুষ দ্বৈতে বাংলাদেশের লাল চাঁদ ও ইয়ামিন আহমেদ ২-০ সেটে হেরেছেন ইন্দোনেশিয়ার আল হানিফ ও আলি ফাতির কাছে। এ প্রতিবেদন তৈরি পর্যন্ত মেয়েদের খেলা চলছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১২