বাহরাইনকে হারিয়ে বাংলাদেশের চারে চার

ছবি : সংগৃহীত।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। শুক্রবার (২৮ নভেম্বর) শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে টানা চার ম্যাচ জিতল গোলাম রব্বানী ছোটনের দল।

‘এ’ গ্রুপে আগের তিনটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সহজ। সবশেষ শ্রীলংকার বিপক্ষে জয় ৫-০ গোলে, একই ব্যবধানে পূর্ব তিমুরের বিপক্ষে জয়। ব্রুনেইয়ের জালে আট গোল দিয়েছে বাংলাদেশ। 

সিনিয়র র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকায় বাহরাইন ছিল কঠিন প্রতিপক্ষ। তবে তাদেরকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। 

এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক চীনকে হারাতে পারলেই মহাদেশীয় আসরের টিকিট পাবে লাল-সবুজের দল।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তিন ম্যাচে অপরাজিত স্বাগতিক চীন ৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২