চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

ছবি সংগহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে এই স্কোয়াড ঘোষণা করা হয়।

দলে সবচেয়ে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন নুরুল। দুই বছর পর দলে ফিরেছেন সাইফ হাসান। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও জায়গা মেলেনি। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

বাংলাদেশের স্কোয়াড (নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ)

লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই

মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

কেন্দ্রীয় শহিদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১০

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় বাড়ল

১১

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ট্রেন চলাচলে বিঘ্ন; মেরামতের পর ট্রেন চলাচল শুরু

১২