তামিমের পর শান্তর হাফসেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নেমে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিংয়ে নেমে শুরু ভালো হয়নি টাইগারদের। তবে ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছে স্বাগতিকরা। ইতোমধ্যে শুরুর ধাক্কা সামলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ তামিম ও নাজমুল শান্ত। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান। শান্ত ৫৬ ও লিটন দাস ৫ রানে অপরাজিত আছেন।  

মঙ্গলবার (৯ জুন) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে জমা করে ৫ রান। যেখানে তানজিদ তামিমের ছিল ৪ রান। পরের ওভারে সাইফ হাসান স্ট্রাইকে নিয়ে চার মেরে শুরু করেন। কিন্তু পরের বলেই স্লিপে ক্যাচ তুলে ফেরেন ব্যক্তিগত ৫ রান। 

এরপর উইকেটে এসে প্রথম বলে চার মারেন নাজমুল হোসেন শান্তও।

২০১১ সালে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেয় বাংলাদেশ। এরপর আইসিসির টুর্নামেন্টেও তিনবার অজিদের মুখোমুখি হয় টাইগাররা। যার দুটিতে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। অজিদের বিপক্ষে সবশেষ ওয়ানডে জয় ২০০৫ সালে কার্ডিফে। 

এদিকে অজিদের বিপক্ষে একাদশে সাড়ে ৩ বছর পর জায়গা পেয়েচেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সবশেষ ২০২২ সালের আগস্টে মাঠে নেমেছিলেন। দুই স্পিনিং অলরাউন্ডারসহ তিনজনকে নিয়ে মাঠে নামলেও একাদশে জায়গা হয়নি স্পিনার রিশাদ হোসেনের। এছাড়াও দলের বাহিরে আছেন সৌম‍্য সরকার, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

তিন পেসারের কোটায় রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ

জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১০

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১১

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১২