বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট

ছবি সংগৃহিত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। 

রোববার (১৮ মে) রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনো ফ্লাইট চলবে না।

যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের তারিখে ঢাকা থেকে নারিতায় যাওয়ার জন্য বিমানের টিকিট কিনেছেন, তাদের কোনও বাড়তি চার্জ ছাড়াই পুরো অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। টিকিটধারীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-নারিতা-ঢাকা আকাশ পথে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ। এর আগে এই পথে প্রথম ফ্লাইট শুরু করে ১৯৮১ সালে। ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এর আগে ১৯৭৯ সালে ঢাকা-টোকিও ফ্লাইট চালু করেছিলো বিমান বাংলাদেশ। সেই উদ্যোগও কিছুদিন বাদে বন্ধ হয়ে যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২