সেঞ্চুরিতে কোহলিকে ছুঁয়ে ফেললেন বাবর

ছবি: সংগৃহীত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুদল। ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট দলকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হয়েছে। পাশাপাশি লঙ্কানদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

রাষ্ট্রীয় অতিথি আর যত নিরাপত্তাই দেওয়া হোক না কেন, মাঠের খেলায় তো লঙ্কানরা প্রতিদ্বন্দ্বী। আর রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতায় কোনো ছাড় দেয়নি পাকিস্তান। ম্যাচের শেষ পর্যন্ত লড়ে গেছে শ্রীলঙ্কাও। তাতে উত্তেজনার পারদ শীর্ষে ওঠে ঠিকই। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি লঙ্কানরা। শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শাহিন শাহ আফ্রিদিরা।

দুটি সেঞ্চুরির মাঝখানে সর্বোচ্চ ইনিংসসংখ্যার বিরতির তালিকায় বাবর ছুঁয়ে ফেলেছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে। বাবর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেন ২০২৩ সালে নেপালের বিপক্ষে। এরপর খেলা ৮৩ ইনিংসের মধ্যে সর্বোচ্চ ৮১ রান করেছেন। এ সময়ে বাবর ২০টি ফিফটি পেলেও তিন অঙ্কের ইনিংসের দেখা পাননি।

বাবরের মতো কোহলিও একটা সময়ে সেঞ্চুরি–খরায় ভুগেছেন। ২০১৯ সালের ২৩ নভেম্বর ক্যারিয়ারের ৭০তম সেঞ্চুরি করা কোহলি ৭১তম সেঞ্চুরি পান ৮ সেপ্টেম্বর ২০২২ সালে। এর মাঝখানে কেটে যায় ৮৩টি ইনিংস। তখন কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেছিলেন বাবর। তিনি লিখেছিলেন, ‘এই সময়টাও কেটে যাবে। শক্তিশালী থাকো।’

বাবর শেষবার তিন অঙ্ক ছুঁয়েছেন ২০২৩ সালের এশিয়া কাপে, নেপালের বিপক্ষে। সেই থেকে ৮৩ ইনিংস ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না বাবর। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিও মাঝে সেঞ্চুরি ছাড়া ৮৩ ইনিংস পার করেছেন। আর একাধিক সেঞ্চুরি পাওয়া এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে লম্বা সেঞ্চুরি খরা জয়সুরিয়া (৮৮ ইনিংস)।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২