চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ২২ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

ছবি সংগৃহীত।

চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের চেকপোস্ট দিয়ে ২২ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ।

আজ বুধবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১০ টায় সীমান্তের শুন্য রেখায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যেম এসব বাংলাদেশীদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার  আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির। বিএসএফ'র পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার।  

 ২২ বাংলাদেশীর মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছে।  এদের বাড়ি বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মনবাড়িয়া, কুমিল্লা,  মানিকগঞ্জ, গাজীপুর,খুলনা, রাজবাড়ী,  নরসিংদী, পিরোজপুর, শরীয়তপুর, বাঘেরহাট, নওগাঁ, ঠাকুরগাও,  নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায়।  

এরা জীবিকার জন্য  বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে  অবৈধভাবে ভারতে গিয়েছিল।  ভারতের হায়দারাবাদে ড্রাইভিং, দোকান ও হোটেলে কাজ করতো। সম্প্রতি ভারতের চলমান অভিযানে পুলিশ তাদের আটক করে।  এরপর ঠিকানা হয় কারাগার।  বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে এদের আজ দুপুর ১২ টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে  বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

বিজিবি জানায়,  এদের ঠিকানা যাচাই- বাছাই করে সঠিক পাওয়ায় এদেরকে গ্রহন করা হয়েছে।  এরা সকলেই বাংলাদেশী। এদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান,  এসব বাংলাদেশী নাগরিকদের নিজ নিজ ঠিকানায় প্রেরন করা হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২