মিরপুরে বিপিএলের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ

বিপিএলের ব্যবস্থাপনায় হযবরল চিত্র নিত্যদিনের ঘটনা। আসরের উদ্বোধনী খেলার দিনে টিকিট সংকটে ক্ষুব্ধ দর্শকরা তো স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ভাঙচুরও চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী সেবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। কিন্তু টনক নড়েনি বিসিবির। ফের টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট।

মিরপুরে স্টেডিয়াম সংলগ্ন সুইপিংপুল কমপ্লেক্সের টিকেট কাউন্টারে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে বিক্ষুদ্ধ দর্শকরা। এরপ ঘটেছে গেট ভেঙে স্টেডিয়ামে অনুপ্রবেশের মতো ঘটনা। 

নতুন বছরের প্রথম দিন বিপিএলে কোনো ম্যাচ ছিল না। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক দিন বিরতির পর ফের বিপিএলের খেলা মাঠে গড়িয়েছে। তাতেই নতুন করে টিকিটের দুষ্প্রাপ্যতার ইস্যু ফের সামনে।

জানা গেছে, সকাল থেকেই টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুর সুইমিং কমপ্লেক্সের পাশের বুথে অপেক্ষা করছিল দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেই বুথেও টিকিট কাটার ব্যবস্থা করেছিল বিসিবি। তবে বেলা সাড়ে ১১টা নাগাদ বিশৃঙ্খলা দেখা দেয়। বাঁশের বেড়া ধাক্কাতে থাকে দর্শকরা।

পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালায় তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা সেখানে আগুন ধরিয়ে দেয়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটি আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২