জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি

ছবি সংগৃহীত।

জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের নির্ধারিত সময়সূচিকে স্বাগত জানিয়েছে বিএনপি। 

বুধবার (৬ আগস্ট) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল বলেন, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানিয়েছে বিএনপি। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য মুখিয়ে আছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে, এটিই বিএনপির প্রত্যাশা। 

এ সময় তিনি একটি কার্যকর জাতীয় সংসদ গঠনে রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২