তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ

ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

রবিবার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় চরফ্যাশন বিএনপির পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সায়েদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাউস মিয়া,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুসসাত্তার মিঠু,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ শিকদার ও শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই ঘটনার জন্য জামাত-শিবিরকে দায়ী করে বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানকে কটুক্তি করা জাতির জন্য লজ্জাজনক। বিএনপি নেতারা জানান, সরকার ও শাসকদলের মদদপুষ্ট চক্রের ষড়যন্ত্র কখনো সফল হবে না এবং ভবিষ্যতে  গণতান্ত্রিক এ আন্দোলন অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২