বিভিন্ন বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের বৈঠক

বিভিন্ন বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের বৈঠক। সংগৃহিত ছবি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। 

বুধবার রাত ৯ টায় বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ক্ষুদে বার্তায় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারির দেওয়া বক্তব্য অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হয়েছে। এ ছাড়া দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও আগামী দিনে করণীয় বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২