খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওমরাহ করলেন মক্কা বিএনপির নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত ।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেছেন মক্কা প্রাদেশিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে মক্কার কাবা ঘরে পবিত্র ওমরাহ পালন করেন তারা।

এসময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘ জীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

পবিত্র ওমরাহ পালনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহমানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, জেদ্দা কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহার উদ্দিন বাহার, মক্কা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, মোহাম্মদ কাইয়ুম, আহসান আহমেদ, আবদুল করিম, ফরিদুল আলম, বদরুল হায়দার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইসহাক, তছলিম, ফয়েজ সরকার, সাইদুর রহমান সোহাগ, মাওলানা মহিবুউল্লাহ ভূইয়া, বেলাল ভুঁইয়া, মোহাম্মদ বেলায়েত হোসেন, ইকবাল হোসাইন ও জাহাঙ্গীর আলম। এ সময় মক্কা বিএনপির, জেদ্দা মহানগর ও তায়েফ বিএনপির অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে সন্ত্রাসীদের হামলায় ১০ জন গুলিবিদ্ধ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা

কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে : তথ্যমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

রমজান মাসে কিছুটা ত্যাগ স্বীকার করেন : বাণিজ্যমন্ত্রী

১০

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসবে সংসদের প্রথম অধিবেশন

১১

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

১২