দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

ছবি সংগৃহীত।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বেকসুর খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (২৩ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

এদিন আদালতে হাজির হন এ্যানি চৌধুরী। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় তার আইনজীবী মহি উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, তানজীম চৌধুরী ও খায়রুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন। 

এর আগে গত ১৬ জুলাই এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৩ জুলাই দিন ধার্য করেন। রায়ে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। 

২০১৪ সালের ৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মনজুর মোর্শেদ রমনা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, এ্যানি ১ কোটি ৪০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তিনি আয়ের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন।

মামলার বিবরণীতে আরও বলা হয়, সাবেক এই সংসদ সদস্য দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ২০১৩ সালের ৩০ জুন জমা দেওয়া আয়কর বিবরণী অনুযায়ী, এ্যানির সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা, আর ২০১৪ সালের ১৫ এপ্রিল দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তা দাঁড়ায় ৩ কোটি ২৫ লাখ টাকা।

মাত্র ১০ মাসে ১ কোটি ৪৮ লাখ টাকা সম্পদ কীভাবে অর্জিত হলো তা এ্যানি ব্যাখ্যা দিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

১০

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

১১

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

১২