ক্রসফায়ার-গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি

বিএনপির ও এর সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ।

অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন খান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ার করে হত্যা করা হয়। এই ক্রসফায়ারের জেলা ও উপজেলাভিত্তিক তালিকা জমা দিয়েছি। এ ছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জন কর্মীকে গুম করা হয়েছে। সেই ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এই অপকর্মে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা জড়িত ছিল, তাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এই ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং ১৫৩ গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

১

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

২

কমলো সোনার দাম

৩

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৫

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৬

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৭

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

৮

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৯

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

১০

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

১১

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

১২