রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ রবিবার দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে তার বৈঠক হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টায় বৈঠকটি রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সব কিছু ঠিক থাকলে ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন খালেদা জিয়া। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন।

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাত বছর পর দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়, যা তার বিদেশে চিকিৎসার পথ সুগম করে।

জানা গেছে, লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে দুই মাস অবস্থান করবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন।

এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল যাবেন। এতে থাকবেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতৃবৃন্দ, ব্যক্তিগত কর্মী এবং দুইজন গৃহকর্মী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২