বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ নয় মাসের নিবিড় আলোচনার পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিকে স্বাগত জানিয়েছে দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, এই সাফল্যের জন্য সংগঠনের পক্ষ থেকে মার্কিন সরকারসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে চুক্তি প্রক্রিয়া গতিশীল করতে সহযোগিতার জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও ইউএসটিআর’কেও ধন্যবাদ জানানো হয়।

বিজিএমইএ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে উৎপাদিত পোশাক রপ্তানির ক্ষেত্রে কোনো পাল্টা শুল্ক দিতে হবে না।

সংগঠনটি মনে করে, এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রবেশাধিকার আরও বাড়বে। তবে এই সুবিধা কার্যকরভাবে কাজে লাগাতে মার্কিন কাঁচামাল ব্যবহারের যথাযথ মূল্যায়ন ও ট্রেসেবিলিটি প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করা হয়।

বিজিএমইএ আরও জানায়, মার্কিন তুলা গুণগতভাবে উন্নত হলেও তুলনামূলকভাবে ব্যয়বহুল। স্থানীয় স্পিনাররা যদি প্রতিযোগিতামূলক দামে সুতা সরবরাহ নিশ্চিত করতে পারেন, তাহলে রপ্তানি বৃদ্ধির বড় সুযোগ সৃষ্টি হবে।

তবে চুক্তির চূড়ান্ত শর্তাবলি সম্পর্কে বিজিএমইএ এখনও আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ অবহিত নয় বলে জানানো হয়। সরকারের কাছ থেকে বিস্তারিত নথিপত্র পাওয়ার পর সংগঠনটি দ্রুত সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসবে। পাশাপাশি ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও ইউএসটিআর-এর সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশ: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

অপু বিশ্বাসসহ তিন দেশের শিল্পী নিয়ে ‘শিকার’ শুরু

‘জোর করে কি ফলাফল খারাপ করানো যায়, জোর করে কি পাস করানো যায়’

ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

ফেসবুকে অপছন্দের ব্যক্তি, আনফ্রেন্ড না করেও তার পোস্ট এড়িয়ে যাওয়ার উপায়

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের গহনার দাম, ভরি কত?

কুষ্টিয়ার জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো সরকার

১০

সরাসরি ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের

১১

হাইকোর্টের নির্দেশনায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ডিএমটিসিএলের নানা পদক্ষেপ

১২