বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

ভারতের কৃষ্ণনগর বিএসএফ সেক্টরের উদ্যোগে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের বিপরীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় সীমান্ত হত্যা বন্ধসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বুধবার (১২ জানুয়ারি)  বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৪৫ মিনিটে  বৈঠক শুরু হয়। দুপুর ২ টা ৪৫ মিনিটে বৈঠক শেষ হয়। 

বৈঠকে ভারতের বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশীদের ওপর গুলি না চালানো এবং যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে।

এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।বৈঠক শেষে, উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়।

বৈঠকে বিএসএফ এবং বিজিবির বিভিন্ন কর্মকর্তারা বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান,  মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম,  যশোর রিজিওনের স্টাফ অফিসার মেজর আমিনুর রহমান,  কুষ্টিয়া সেক্টরের স্টাফ অফিসার মেজর শফিকুল ইসলাম, ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যগণ।

অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানী কমান্ডার ভিতাশী ও কোম্পানী কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে আসে।

এ সময় উপস্থিত গনমাধ্যম কর্মীদের ব্রিফ করেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২