মালয়েশিয়ায় পেশাজীবীদের নিয়ে বিডি এক্সপ্যাটের ইফতার

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’ (বিডিএক্সপ্যাট) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের গাওয়ালা রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। 

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের গাওয়ালা রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হয়।ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়ের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার মো. শামীম আহসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বিডিএক্সপ্যাট’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাই কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

ইফতার অনুষ্ঠানে হাই কমিশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কমোডর মো. হাসান তারিক মন্ডল, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টার মোছা. শাহানারা মনিকা, দূতালয় প্রধান (রাজনৈতিক) প্রণব কুমার ভট্টাচার্য্য,কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা), মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন, প্রথম সচিব (শ্রম) এ.এস.এম জাহিদুর রহমান, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। 

অনুষ্ঠানে এপসিস মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল বিজনেস হেড ও বিডি এক্সপ্যাটের এক্সিকিউটিভ মুশফিকুর রহমান রিয়াজ শুভেচ্ছা বক্তব্য দেন এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২