চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে চারজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে ‘ন্যস্ত’ (ওএসডি) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওএসডি করা কর্মকর্তারা হলেন, ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বোর্ড সেই সকল ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।’

প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম, প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, তিনি বিসিবির তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

শনিবার (৮ অক্টোবর) একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম, আর সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২