আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না

ভিপি নুর। ছবি সংগৃহিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের আয় করা যত টাকা আছে সেটি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা, বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ পট-পরিবর্তনের পর নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে বিভক্ত হয়ে পড়লে ফ্যাসিবাদ দ্রুত কামব্যাক করবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় বিএনপি নেতা মো. শাহজাহান খানের মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, "আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না। যদি আওয়ামী লীগ নামক দল আবারও মিছিল-মিটিং করার চেষ্টা করে, তবে জনগণ একত্রিত হয়ে তা প্রতিহত করবে।" তিনি আরও বলেন, যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে বিভেদ এবং অনৈক্য থাকলে ফ্যাসিবাদীরা ফায়দা লুটতে পারে, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নুর বলেন, "পটুয়াখালী-৩ আসনে হিন্দু-মুসলিম ইস্যুকে কেন্দ্র করে কোনো সংঘাত বা উসকানি যেন না হয়।" তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দেশ ভারত আওয়ামী লীগের সরকারের প্রধান সমর্থক ছিল, কিন্তু এই সরকার পতনের পর ভারত বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু এবং অন্যান্য ইস্যুতে অস্থিরতা সৃষ্টি করে লাভবান হতে চায়।

স্মরণসভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও শাহজাহান খানের ছেলে মো. শিপলু খান, মিসেস শাহজাহানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ট্রাম্পের

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

ইরানকে সাহায্য করলে ‘শাস্তি’ পেতে হবে: ট্রাম্প

১০

ফখরুল-অলির লড়াইয়ে আজ রাষ্ট্রপতি নির্বাচন

১১

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

১২