ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

ছবি সংগৃহিত।

চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান যোগ দিতে এসে কমিউনিটি সেন্টার থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই।

পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। তাঁর মামলার বিষয়ে যাচাই চলছে। আর বিয়েতে সাবেক সংসদ সদস্যদের কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তারপরও তাঁরা খোঁজ নিচ্ছেন।

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়েছে। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও। অনুষ্ঠানে সাবেক মেয়র এম মনজুর আলম উপস্থিত থাকলেও ঘটনার ফাঁকে তিনি দ্রুত কনভেনশন সেন্টার ত্যাগ করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ করেই শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তখন তাঁরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে। এ রকম একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় সেখান থেকে বরের পিতা ও সাবেক সংসদ সদস্যের চাচা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২