চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমি সেবা; কাল থেকে ডাটা এন্ট্রি কাজ শুরু

চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

পাইলটিং কর্মসূচিভুক্ত খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় এ কর্মসূচি কাল থেকে শুরু  হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল-ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল আল নাসের বক্তব্য রাখেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইউএনডিপির  প্রকল্প ব্যবস্থাপক কামাল হোসেন। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ ( ভূমি), ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ,  শিক্ষক ও সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জায়গা-জমি যত অটোমোটেড হবে তত সহজ হবে। ঘরে বসে খাজনা দিতে পারবেন। ডাটা এন্ট্রি করতে হবে। মসজিদে খুৎবার সময়  ও স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে  এ কাজ সম্পন্ন করতে হবে। তিন মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।

সার্বিকভাবে সহযোগিতা করবেন ইউনিয়ন ভূমি কর্মকর্তারা । বুঝে শুনে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ইউএনডিপির সহযোগিতায় সরকার বাস্তবায়িত করছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১০

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১১

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

১২