ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়া সরকার বৃহস্পতিবার ইরান থেকে আগত পর্যটকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তারা স্বল্পমেয়াদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর, নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি বেড়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হোম অ্যাফেয়ার্স বিভাগ এক বিবৃতিতে জানায়, আগামী ছয় মাসের জন্য ইরানি পাসপোর্টধারীরা পর্যটন বা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু অস্থায়ী ভিসাধারীর ক্ষেত্রে নির্ধারিত সময় শেষে অস্ট্রেলিয়া ত্যাগ না করার ঝুঁকি বাড়িয়েছে।’

তবে বিশেষ ক্ষেত্রে, যেমন অস্ট্রেলীয় নাগরিকদের বাবা-মায়ের জন্য, পৃথকভাবে ছাড় দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, ‘ইরানের বর্তমান পরিস্থিতির আগে যে সব ভিজিটর ভিসা দেওয়া হয়েছিল, সেগুলোর অনেকগুলো এখন আবেদন করা হলে হয়তো অনুমোদিত হতো না।’

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া উচিত, এটি যেন কোনো ব্যক্তির ছুটি কাটাতে আসার ফল হিসেবে না ঘটে।

সরকারি তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ৮৫ হাজারের বেশি জন্মসূত্রে ইরানী বাসিন্দা রয়েছে, যাদের বড় অংশ সিডনি ও মেলবোর্ন-এ বসবাস করেন।

এদিকে, চলতি মাসে অস্ট্রেলিয়া ইরানের নারী ফুটবল দলের সাত জন খেলোয়াড় ও কর্মকর্তাকে আশ্রয় দেওয়ায় তেহরানের অসন্তোষের মুখে পড়ে। 

ওই খেলোয়াড়রা এশিয়ান কাপ ম্যাচে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর দেশে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হন।

পরবর্তীতে সাত জনের মধ্যে পাঁচ জন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেন, যা তাদের পরিবারের ওপর চাপ বা হুমকির আশঙ্কা সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

১

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

২

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

৩

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

৪

একই মঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ইতিহাস

৫

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

৬

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

৭

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

৮

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

৯

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

১০

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১১

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

১২