রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ

সংগৃহিত ছবি।

ঢাকার কেরানীগঞ্জের রুপালী ব্যাংকের ভেতরে থাকা ৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছেন। ভালো আছেন ভেতরে থাকা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকেরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি।

অভিযান শেষে র‍্যাব-১০ এর অধিনায়ক গণমাধ্যমকে বলেন, তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।

বিকেল ঢাকা রেঞ্জ ডিআইজি আওলাদ হোসেন বলেন, ‘রূপালী ব্যাংকে ঢুকে পড়া ডাকাতেরা দুটি শর্ত জুড়ে দিয়েছিলেন। একটি হলো-লুটকৃত ১৫ লাখ টাকা তারা নিতে চান, অপরটি তাদের নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে। তাদের দাবিগুলো মেনে নিয়ে নেগোসিয়েশনের চেষ্টা করা হচ্ছে।’

এর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রাখে। ভেতরে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রাখে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

১১

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

১২